শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

চালকের লাশ উদ্ধার

নরসিংদী সংবাদদাতা : নিখোঁজের একদিন পর নরসিংদীর বেলাবতে কাঞ্চন মিয়া (৬০) নামে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ কারিগরি বি.এম কলেজ সংলগ্ন সড়কের পাশের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত অটোরিকশা চালক কাঞ্চন মিয়া পাশর্^বর্তী মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামের মৃত মোতালিব মিয়ার ছেলে। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

অনলাইন আপডেট

আর্কাইভ